প্রিন্ট এর তারিখঃ May 27, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 12, 2026 ইং
নাগরপুরে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৩ ট্রাক্টর জব্দ

নাগরপুরে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৩ ট্রাক্টর জব্দ
মো: সাজিদ পিয়াল
জেলা প্রতিনিধি টাংগাইল
টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (১২ মে ২০২৬) বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর অধীনে উপজেলার গয়হাটা ইউনিয়নের বনগ্রাম এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।অভিযানে নেতৃত্ব দেন নাগরপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি)। এ সময় ঘটনাস্থল থেকে মাটি পরিবহনের কাজে ব্যবহৃত ৩টি ট্রাক্টর জব্দ করা হয়। তবে অভিযানের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানা গেছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায় অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের কারণে কৃষিজমি, ফসলি মাঠ এবং স্থানীয় পরিবেশ মারাত্মক ঝুঁকির মুখে পড়ছে। এসব কর্মকাণ্ড বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থে অবৈধ বালু উত্তোলন ও মাটি কাটার বিরুদ্ধে পুরো জেলায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ 69Bangla Tv